1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

মঙ্গলবার বিকেলে শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চালিতাবাড়িয়া বাজারে প্রথমে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তিনি। পরবর্তীতে চালিতাবাড়িয়া বাজার সংলগ্ন বিআরডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো অপকর্ম বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। ধানের শীষ প্রতীক মানেই মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার রক্ষায় আজও অবিচল রয়েছেন, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সুশাসিত রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি।
তিনি উপস্থিত জনগণের উদ্দেশে আহ্বান জানান,
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করুন। আসুন, একসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হই।
সভায় কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান হবি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, সদস্য মাহমুদ সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ ধানের শীষ প্রতীকে পূর্ণ সমর্থন জানান এবং বিএনপি প্রার্থীর প্রতি তাদের আস্থা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট