1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কন্টেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ফেসবুক   ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা সড়কের বেহাল দশা, জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত ঈদগাঁওতে লুৎফর রহমান কাজল এমপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প বরাদ্দ ইসলামাবাদে পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা, ব্যাপক ক্ষতি চট্টগ্রাম বন্দরে পৌঁছাল আরও ২৬ হাজার টন অকটেন শিক্ষায় অবদানে ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ঈদগাঁওর খুরশীদুল জন্নাত ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর গ্রেপ্তার ৩ অল্প বয়সে চুল পাকা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

লামায় জমি নিয়ে বিরোধ: ব্যবসায়ী ডনকে হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

লামা উপজেলার একজন ব্যবসায়ী তাঁর ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা ও মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডন লামা উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার ১৩৫২ এর অংশ থেকে ১২ শতক জমি মাচানু মার্মার কাছ থেকে ক্রয় করেন। তিনি সেখানে সীমানা পিলার ও ঘেরাবেড়া দিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপুর্ণভাবে ভোগদখলে আছেন।পৌরসভা এলাকার পশ্চিম রাজবাড়ীর বাসিন্দা নুর নাহার বেগম নামের এক নারী তাঁর জমিটি নিজের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন।জমি দখল করতে না পেরে নুর নাহার বেগম এখন সিদ্দিকুল আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করছেন। গত ১৭ সেপ্টেম্বর তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি ফৌজদারী মামলাও করেন।জমি নিয়ে বিরোধের জেরে সামাজিকভাবে পরিমাপ পরিচিহ্নিত করা হলে দেখা যায়, যার যার জমিতে সেই সেই দখলে আছেন। অর্থাৎ, ডনের জমিতে ডন এবং নুর নাহার বেগমের জমিতে নুর নাহার বেগম দখলে আছেন। স্থানীয়দের মতে, নুর নাহার বেগমের দাবি করা ৪২ শতক জমি ডনের জমি থেকে ৩০০-৪০০ গজ পূর্বদিকে অবস্থিত এবং দুটি জমির চৌহদ্দী সম্পূর্ণ ভিন্ন। সিদ্দিকুল আলম ডন বলেন, নুর নাহার বেগম লোভের বশীভূত হয়ে অনেক দূর থেকে এসে তাঁর ক্রয়কৃত নিষ্কণ্টক জমি জবরদখলের চেষ্টা করছেন। নুর নাহার বেগমের সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, অভিযুক্ত নুর নাহার বেগম ও তাঁর পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে জানান, সিদ্দিকুল আলম ডনই তাঁদের দখলীয় এক কানি জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট