1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কন্টেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ফেসবুক   ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা সড়কের বেহাল দশা, জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত ঈদগাঁওতে লুৎফর রহমান কাজল এমপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প বরাদ্দ ইসলামাবাদে পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা, ব্যাপক ক্ষতি চট্টগ্রাম বন্দরে পৌঁছাল আরও ২৬ হাজার টন অকটেন শিক্ষায় অবদানে ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ঈদগাঁওর খুরশীদুল জন্নাত ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর গ্রেপ্তার ৩ অল্প বয়সে চুল পাকা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

লামায় শিশুদের খেলার তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, নারী হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

জাহিদ হাসান,লামা(বান্দরবান) প্রতিনিধি।।

লামায় শিশুদের খেলার সময় সৃষ্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে এক নারী আহত হয়েছেন। আহত মাহমুদা আক্তার (৩৫) বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া (কাঁটা পাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে। আহত মাহমুদা আক্তার ওই এলাকার নুর নবীর স্ত্রী।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাহমুদা আক্তারের ছোট বাচ্চার সাথে প্রতিবেশী নুর ইসলাম (৪৫) ও তার স্ত্রী আয়েশা বেগমের (৩৫) বাচ্চা একসাথে খেলছিল। খেলার একপর্যায়ে শিশুদের মধ্যে সামান্য ঝগড়া ও কথাকাটাকাটি হয়। শিশুদের এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড়দের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে মাহমুদা আক্তার আঘাতপ্রাপ্ত হন।ঘটনার পরপরই স্থানীয়রা আহত মাহমুদাকে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।এ ঘটনায় আহত মাহমুদা আক্তার প্রতিবেশী নুর ইসলাম ও তার স্ত্রী আয়েশা বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, শিশুদের বিষয় নিয়ে কথা বলতে গেলে বিবাদীরা তার ওপর চড়াও হন।এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের খেলাধুলার মতো তুচ্ছ বিষয় নিয়ে বড়দের এমন সহিংসতায় জড়িয়ে পড়া দুঃখজনক। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট