1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

রাজধানীতে ভূমিকম্পে ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে তার মৃত্যু হয়।

জানা গেছে, বংশালের কসাইটুলীতে পরিবারের সঙ্গে বসবাসরত রাফিউল মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। সেই সময় পাশের একটি ভবনের ইট মাথায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (সেশন ২০২৩–২৪)।

সূত্র জানায়, রাফিউল তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিলেন। ভূমিকম্পে ভবন ধসে তার মাথায় ইট পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে আশপাশের ভবন কাঁপতে থাকে। কসাইটুলি এলাকার একটি পুরোনো ভবনের অংশ ভেঙে নিচে পড়লে রাফিউলসহ তিনজন মারা যান। অন্য দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদী। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার করতে করতে ভবন থেকে বের হয়ে রাস্তায় আশ্রয় নেন।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট