শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও লামা আলীয়া এতিম খানার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতে শিক্ষা সামগ্রী, বাইসাইকেল ও জীবনমান উন্নয়নে নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান ও এপেক্স ক্লাব অব লামা।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে লামা প্রেস ক্লাব হল রুমে এপেক্স ক্লাব অব লামার সাবেক প্রেসিডেন্ট এম বশিরুল আলম এর সঞ্চালনায় শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেছেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান।

এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট এপে. মোঃ তৈয়ব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ, অতীত সেবা পরিচালক এপেক্স বাংলাদেশ,এপেক্স বাংলাদেশ ডিস্ট্রক্ট ৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, পিজিডি ৩ এপে. কামাল পাশা,
এপে. আলমগীর আলম, সভাপতি এপেক্স ক্লাব অব পটিয়া, এপে. মোঃ আরিফ খান সেক্রেটারী জেলা ৩, এপেক্স ক্লাব অব লামা’র নেতৃবৃন্দ প্রমূখ।

এসময় উপজেলার দুর্গম এলাকার অনগ্রসর মহিলাকে কর্মমুখী করার লক্ষ্যে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন, মাদ্রাসা শিক্ষার্থীকে
যাতায়াতের সুবিধার্থে ১টি বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, তাদের হাতে নতুন খাতা পেন্সিলের ঝলক যেন পুরো পরিবেশকে উৎসব মুখর করে তোলে। এবং অনেক অভিভাবক ও সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এপেক্স বাংলাদেশ সব সময়ই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই সকল শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সমাজের মূলধারায় ভূমিকা রাখবে। এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামূখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews