1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

চকরিয়ায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ৪৫ পরিবারের মাঝে ছাগল ও ঘর তৈরির উপকরণ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫টি সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বেলা এগারোটার দিকে চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গনে ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিনের তত্তাবধানে ছাগল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর,উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মোস্তাকিম বিল্লাহ, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন, মো. গিয়াসউদ্দিন, মুজিবুর রহমান, সাইদ আল করিম প্রমুখ।

চকরিয়া উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি সমতল এলাকায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৪৫টি পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ছাগলের ঘর তৈরীর জন্য দুটি সিআই সিট, ৪টি পিলার ও ৫টি করে ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে। সুফলভোগীরা যাথাযত ভাবে ছাগল গুলো পালন করলে তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট