1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

চকরিয়ার চিংড়িজোন আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের অমিত সম্ভাবনা রয়েছে

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোনে উন্নত ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাষীদের অধিক পরিমাণে লাভবান হবার কৌশল সম্পর্কে ধারণা দিতে টেকসই পরিকল্পনা নিয়েছেন মৎস্য অধিদফতর। এরই অংশ হিসেবে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য চাষি ও ঘের মালিকদের নিয়ে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে মাছ ও চিংড়ি চাষের উন্নত ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

 

চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশাণায় মৎস্য চাষি ও ঘের মালিকরা চকরিয়া উপজেলার চিংড়িজোনের মাছ চাষের বর্তমান প্রেক্ষাপট ও পদ্ধতিগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক জেলা মৎস্য অফিসার নাজমুল হুদা আধুনিক পদ্ধতিতে এবং উন্নত ব্যবস্থাপনায় মাছ চাষের সুফল তুলে ধরে ভিডিও চিত্র দেখিয়ে চাষী ও ঘের মালিকদের সম্যক ধারণা দেন।

 

এসময় তিনি মাছ চাষের শুরুতে পুকুর তৈরি পদ্ধতি, জীবানু মুক্তকরণ, পোনা সরবরাহ, মাছের খাবার এবং উৎপাদন বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। তিনি বলেন, সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতিতে উন্নত ব্যবস্থাপনায় মাছ চাষ করা হলে চাষীরা লাভবান হবে। চকরিয়া উপজেলার চিংড়িজোন মৎস্য চাষের জন্য একটি উর্বর ভূমি।

 

তদুপরি কক্সবাজার জেলা মৎস্য চাষের একটি বড়ক্ষেত্র। এখানে পরিকল্পিত এবং আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের অমিত সম্ভাবনা রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। এছাড়া কাঁকড়া চাষের বিষয়ে তিনি বিষদ আলোচনা করেন। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট