1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

সড়কে লবণ ফেলে কাফনের কাপড় পড়ে শ্রমিকদের প্রতিবাদ

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কাফনের কাপড় পড়ে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছে চাষীরা।

সোমবার( ২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে প্রান্তিক লবণ চাষী সমিতি কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই অংশ নেন কাফনের কাপড় পড়ে।

এসময় চাষীরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিরা মন প্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে সাড়ে তিনশ’ টাকা। এতে প্রান্তিক চাষীদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষী।

মাঠ পর্যায়ে চাষীরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩টাকা পাচ্ছে উল্লেখ করে চাষীরা বলেন, সেই লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ টাকা। মিল মালিকরা সিন্ডিকেট করে চাষীদের বঞ্চিত করছে।

দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকারও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন চাষিরা।

মানববন্ধনে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল,মোঃ সেলিম, মোঃ সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট