1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সংবাদকর্মী আহত: থানায় মামলা কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের লিটারেসি পোর্টফোলিও কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর নিস্তব্ধ তেহরানে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছে বন্ধুরা। আলোকিত চকরিয়ার আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক

লামায় জমি নিয়ে বিরোধে নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাজেদা পারভিন লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সাজেদা পারভিনের মাতার নামীয় জায়গা নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলমান রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আদেশক্রমে সংশ্লিষ্ট জমি পরিমাপ করে বাদীকে বুঝিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।ঘটনার দিন ১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সাজেদা পারভিন তার জমিতে চাষাবাদের উদ্দেশ্যে গেলে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা লাঠি-সোটা নিয়ে সেখানে অনধিকার প্রবেশ করে তাকে ও তার বোনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন এবং কাপড় ছেঁড়া-টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে।এ সময় ভুক্তভোগীদের উদ্ধার করতে এগিয়ে এলে তার বোনের স্বামী মো. শাহেদকেও মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয় বলে অভিযোগে বলা হয়। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।ভুক্তভোগী সাজেদা পারভিন জানান, হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণনাশের আশঙ্কায় সামান্য বিলম্বে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করতে বাধ্য হন তিনি।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লামা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট