বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনায় জড়িত হিসেবে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে ডেইলি স্টারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষ হলে তাদের মামলাটিও প্রক্রিয়াধীন রয়েছে।

নজরুল ইসলাম বলেন, প্রথম আলোর মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ভিত্তিতে তদন্ত ও গ্রেফতার অভিযান চলছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত গ্রেফতার হওয়া ১৭ জনের মধ্যে থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তিনজন এবং ডিবি একজনকে গ্রেফতার করেছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের একজন নাইম (২৬)। তার কাছ থেকে লুট করা নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লুটের ওই টাকা দিয়ে কেনা একটি মোবাইল ফোন ও একটি ফ্রিজও উদ্ধার করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews