1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্যের পাহাড় কেটে পানের বরজ

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জাধীন আজিজনগর বনবিট এলাকায় সংরক্ষিত পাহাড় কেটে একাধিক পানের বরজ নির্মাণের অভিযোগ উঠেছে। এলিফ্যান্ট আন্ডারপাসসংলগ্ন এই এলাকায় বনভূমি দখল ও পরিবেশ ধ্বংসের ঘটনায় আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বনজ সম্পদ পাচারে সহযোগিতার গুরুতর অভিযোগ উঠে এসেছে।

আজিজনগর বনবিটের জাঙ্গালিয়া মাজারের পশ্চিমে, এলিফ্যান্ট আন্ডারপাসের দক্ষিণে খাদেম আহামদের খামারের উভয় পাশে কমপক্ষে আটটি পানের বরজ গড়ে তোলা হয়েছে। এর মধ্যে চারটি বরজ সম্প্রতি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে, যা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পানের বরজ মালিক জানান, প্রতি বরজ বাবদ ১৫ হাজার টাকা এবং পাহাড় কাটার জন্য আরও ১০ হাজার টাকা করে তারা আজিজনগর বনবিট কর্মকর্তা আসিফ মিয়াকে দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে বনবিট কর্মকর্তা আসিফ মিয়া বলেন, তিনি কোনো অর্থ নেননি এবং অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত। এসময় তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

উদ্বেগজনকভাবে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় ও বনবিট অফিসের এক কিলোমিটারের মধ্যেই একাধিক পাহাড় কেটে বরজ নির্মাণ হলেও এ পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান বা মামলা হয়নি। এতে বনবিভাগের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবিদদের মতে, এলিফ্যান্ট আন্ডারপাসসংলগ্ন পাহাড় কাটা ও বরজ নির্মাণ হাতির চলাচলের করিডোর মারাত্মকভাবে সংকুচিত করছে, যা মানুষ ও হাতি সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ বরজ উচ্ছেদ, পাহাড় পুনরুদ্ধার এবং নিরপেক্ষ তদন্ত না হলে চুনতি অভয়ারণ্য স্থায়ী পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট