শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ার প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ’র পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন।
জানা গেছে, দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১০ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক এসএম হান্নান শাহ মৃত্যু বরণ করেন। চিকিৎিসাধীন থাকাবস্থায় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শুভানুধ্যায়ী প্রয়াত সাংবাদিক হান্নান শাহ এর পাশে দাঁড়ান। তাকে নানা ভাবে সহায়তা করেন। এছাড়াও সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাহায্য নিয়ে পাশে দাঁড়ান।
প্রয়াত সাংবাদিক হান্নান শাহ এর তেমন সম্পদ ছিলো না। কোন রকম খেয়ে-পড়ে পরিবার নিয়ে জীবন চালাতেন। তার পরিবারে স্ত্রী ও দুই কন্যা এবং এক ছেলে সন্তান রয়েছে। সাংবাদিক এসএম হান্নান শাহ প্রয়াত হওয়ার পরে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহীন দেলোয়ার জানান, প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়ে তার সহকর্মীদের কাছ থেকে বিস্তারিক খবর নিয়েছি। তিনি খুব সৎ ও নিষ্টাবান সাংবাদিক ছিলেন। তবে পারিবারিকভাবে তেমন কিছু নেই। সাদামাটা জীবন-যাপন করতো। এসব শুনে বুধবার তার পরিবারকে উপজেলায় ডেকে এনেছি।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়টি ডিসি স্যার মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি বিবেচনায় নিয়েছেন। তার পরিবারের পাশে আমাদের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews