1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত চকরিয়ার আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে

প্রবাসীর মানবিক উদ্যোগে কপোতাক্ষে সেতু বদলে গেল দুই উপজেলার হাজারো মানুষের যাতায়াত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা(যশোর)প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের সন্তান, প্রবাসী জিয়াউর রহমান নিজস্ব অর্থায়নে কপোতাক্ষ নদের ওপর একটি সেতু নির্মাণ করে এলাকায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই সেতু নির্মাণের ফলে ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলার বাঁকড়া এবং হরিহরনগর ইউনিয়নের একাধিক গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটেছে। বিশেষ করে বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামের বাসিন্দারা ব্রিটিশ আমল থেকেই ডুমুরখালি হাটে কেনাকাটার জন্য যাতায়াত করতেন। নদীর দুই পাড়ে পাশাপাশি অবস্থিত হওয়ায় মানুষের চলাচল যুগ যুগ ধরে চলে এলেও এতদিন তা ছিল ঝুঁকিপূর্ণ।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বাজার, স্কুল ও মাদ্রাসায় যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে খেয়াপারাপারের ওপর নির্ভরশীল ছিলেন। বর্ষা মৌসুমে কিংবা প্রতিকূল আবহাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। সেই ভোগান্তি লাঘবে এগিয়ে আসেন প্রবাসী জিয়াউর রহমান। নিজের অর্থায়নে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে সেতুটি নির্মাণ করে দেন তিনি।
এই মহতী উদ্যোগের জন্য এলাকাজুড়ে জিয়াউর রহমান প্রশংসায় ভাসছেন। গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা, বাঁকড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার, স্থানীয় জামায়াত নেতা আবুবকর সিদ্দিক, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
উদ্বোধন উপলক্ষে পুরো এলাকা যেন এক মিলনমেলায় পরিণত হয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সেতুটির ভিডিও ও ছবি ভাইরাল হওয়ায় দূরদূরান্ত থেকেও মানুষ সেতুটি দেখতে ভিড় জমাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এমন উদ্যোগ গ্রামীণ উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট