1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পুলিশের এক বিশেষ যৌথ অভিযানে ধানের বস্তার ভেতর লুকানো অবস্থায় বিপুল পরিমাণ রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬) নামে এক পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও কারিগরকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই খোরশেদ আলম ও এএসআই জহিরুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কালু চৌকিদারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে থাকা ধানের বস্তার মধ্যে নিপুণভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নুর মোহাম্মদ কালু চৌকিদার পানিস্যাঘোনা এলাকার শহর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর ও পেশাদার অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র আইন, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধারকৃত গুলি ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট