বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, সুযোগ পেলো স্কটল্যান্ড

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত ২১ জানুয়ারি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা ডেকেছিল। নিরাপত্তা ইস্যুতে ভারতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশের যে আপত্তি, তা নিয়ে হয় ভোটাভুটি। যেখানে সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে। যদিও এই ভোটাভুটি নিয়ে আছে প্রশ্ন।

আইসিসি সেদিনই বাংলাদেশকে জানিয়ে দেয়, খেলতে হলে যেতে হবে ভারতে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। আর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দেয় সংস্থাটি।

কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকে। এর মধ্যে ক্রিকেটারদের সঙ্গেও বসে সরকার। ভারতে খেলতে যাওয়ার বিষয়ে সরকার কেন রাজি নয় এবং সেখানে খেলতে গেলে কী ধরনের ঝুঁকিতে পড়তে পারে, এ নিয়ে বিভিন্ন সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়েছিল।

বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, তাদেরকে (ক্রিকেটার) আমরা যা বুঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।

আর বিসিবি আশা করছিল, তাদের অবস্থান বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে আইসিসি। কিন্তু তা হলো না। সময়সীমা শেষ হওয়ার দুই দিনের মাথায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়ার কথা জানিয়েছে আইসিসি। ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বর দল স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ দেয়ার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থানের পাশাপাশি বিগত আসরগুলোর পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।

গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews