রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৯ কেজি গাঁজাসহ আটক- ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন, রামু(কক্সবাজার)

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে রামু বাইপাস ফুটবল চত্বর সংলগ্ন এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, রামু থানার এসআই (নিঃ) জয়নাল আবদীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নাহার ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘পূরবী’ পরিবহনের একটি বাসে (চট্ট-মেট্টো-ব-১৪-১২১৩) তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের ‘ডি-৩’ ও ‘ডি-৪’ নম্বর সিটে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
১) মো. আব্দুল্লাহ (৫০), পিতা: মৃত আব্দুল মবিন, সাং: ননিয়ারছড়া (২নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা। তার ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২) নুর হালিমা (১৯), পিতা: মো. ইছমাইল, সাং: রঙ্গীখালী (৭নং ওয়ার্ড), হ্নীলা ইউনিয়ন, টেকনাফ। তার লেডিস ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় মাদকগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
রামু থানা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, রামু এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।####

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews