
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁওয়ের কালিরছড়া পাহাড়ি এলাকা থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে গরু পাচারের সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে দশটি গরু, একটি ট্রাক ও সাতজন পাচারকারীকে আটক করেছে।
২৭ জানুয়ারী সকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৪বীর ব্যাটালিয়ন পরিচালিত অভিযানে এই সফল ব্যবস্থা নেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত গরু, ট্রাক এবং আটককৃতদের আইনগত প্রক্রিয়ার পর ৩০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং চোরাচালান রোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।