
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর ঈদগাঁও উপজেলার নানা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ‘হাতপাখা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গতকাল সন্ধ্যায় ঈদগাঁও বাজারের নানা পয়েন্টে
হাতপাখার এ প্রা্থী গনসংযোগ করেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সাথে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ইমাম জাফর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামশুল আলম আজিজ, মাওলানা ইসমাইল,মিজানুর রহমান বাহারীসহ আরো অনেকে।
প্রার্থী আমিরুল ইসলাম মীর বলেন, ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি অভাবনীয় সাড়া পাচ্ছি। মানুষ এখন দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েম দেখতে চায়। তারা শান্তি এবং ন্যায়ের প্রতীক হিসেবে হাতপাখাকে বেছে নিতে ঐক্যেবদ্ব।
তিনি বলেছেন, নির্বাচিত হলে নবগঠিত ঈদগাঁও উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখানকার প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন,সংসদে আপনাদের প্রতিনিধি হতে পারলে আমি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলব। অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। আপনাদের দোয়া ও সমর্থনে ইনশাআল্লাহ হাতপাখা বিজয়ী হবে।###