1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

জেলা সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
২৭ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় স্কুলের মাঠে আয়োজিত প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পায়রা উড়িয়ে দেয়া হয়

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন,ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুর আলম, স্কুলের
সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন, সাবেক সদস্য আবদু রহিম মুন্সি, ইছাখালী ইসলামীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হক,
উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের,ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন ঈদগাঁও অলনাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিক, সংবাদকর্মী ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
উদ্বোধন পরবর্তী বিভিন্ন হাউজের স্কাউট দলের পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও মহোদয়কে সালাম প্রদশন করেন। পরে পদ্মা,মেঘনা,যমুনা ও কর্ণফুলী হাউজ ফিতা কেটেই শুভ উদ্বোধন করেছেন ঈদগাঁও উপজেলা নিবাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির এবং প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত।

দৌড়ে প্রতিযোগিতাসহ ৫৪টি ইভেন্ট পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁনের নেতৃত্ব নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম ও বাফুফের রেফারী মিজানুর রহমান। পরবর্তী বিজয়ীদের পুরুস্কার তুলে দিয়েছেন প্রধান অতিথি ও প্রধান শিক্ষক।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ জালাল মুনির।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট