বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

এনসিপি থেকে ১৩ নেতার পদত্যাগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদসহ ১৩ জন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার সময় হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

 

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি জানান, পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট নেতারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

পদত্যাগকারীরা হলেন—হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews