1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস বাংলাদেশিরা আমাদের ভাই, তাদের বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক: পাক অধিনায়ক জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-আব্দুল্লাহ আল ফারুখ রবিবার বিএনপির জনসমাবেশ রামুর ফতেখাঁকুল ৯ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হামিদুর রহমান আযাদ এমপি না শুধু, মন্ত্রী হবেন—বড় মহেশখালী জনসভায় ডা. শফিকুর রহমান বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক

জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-আব্দুল্লাহ আল ফারুখ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়ন শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় টৈইটং উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়াউল হক সফিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের প্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে বেকারত্ব নিরসনের পাশাপাশি সমাজ থেকে অন্যায়, জুলুম ও বৈষম্যের অবসান ঘটানো হবে। তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র গড়াই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।
তিনি হারবাং-বারবাকিয়া সড়কের দ্রুত সংস্কার, টৈইটংয়ের সঙ্গে আজিজনগরের কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং যেসব ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে নতুন বিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম আযাদ, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, সেক্রেটারি নূরুল কবির, জেলা জামায়াতের শুরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, জেলা শিবিরের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ভোরের কণ্ঠ/আ.চৌধুরী
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট