বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলা হত্যা চেষ্টা মামলার আসামি আলোচিত বালুদুস্য নাজিম দুইদিনের রিমান্ডে জার্মানি: গণ-গোলাগুলির ঘটনায় সন্দেহভাজনকে কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে মোদির বাড়ির সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, চকরিয়া–পেকুয়ার যেসব এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেসব এলাকায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, যারা অতীতে ক্ষমতায় না থেকেও ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপির মাধ্যমে লুট করেছে, তারা ক্ষমতায় গেলে দেশের ব্যাংকিং খাতের কী অবস্থা হবে—তা জনগণকে ভাবতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সারাদেশে ঋণখেলাপীদের দলীয় মনোনয়ন দিয়ে মূলত দুর্নীতিকেই প্রশ্রয় দিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মাগরিবের পর পেকুয়া উপজেলার রাজাখালীর সবুজবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি ডা. নুরুল কবির এবং বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর ।

রাজাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শওকত ওসমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews