1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত  গণঅধিকার পরিষদ নেতা আব্দুল কাদের (প্রাইম)-এর সাথে এমপি সাচিং প্রো জেরির বৈঠক ঈদের দিন পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঈদগাঁওতে ইমাদ্রাসাতির আয়োজনে ঈদ আনন্দ রঙিন করে তুলতে মেহেদী উৎসব ৩০০ জন মিসকিন, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে এমএম ফাউন্ডেশনের ঈদ উপহার চকরিয়ায় মসজিদে এক লাখ টাকার ফ্যান উপহার দিলেন সাবেক পৌর কাউন্সিলর মুজিব চকরিয়ার ইসলামনগরস্থ ময়লার ডিপো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী চকরিয়া ফাঁসিয়াখালীতে ১২শ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু চকরিয়া ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক ৪

রবিবার বিএনপির জনসমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে বিএনপি। রবিবার (৮ ফেব্রুয়ারি) এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে একথা জানান।

রিজভী বলেন, ঢাকা মহানগরীতে দলের আমাদের সর্বশেষ যে কর্মসূচি তা ৯ ফেব্রুয়ারি না করে ৮ তারিখে করবো। এই সংশোধনী আমি জানালাম। প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখবেন।

রিজভী আরও জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

দেশ ও গণতন্ত্রের জন্য এবার জনগণ ধানের শীষে ভোট দেবে বলেও আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ।

ভোরের কণ্ঠ/আ.চৌধুরী

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট