বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

তারেক রহমানকে অভিনন্দন জানালেন বিদিশা এরশাদ

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানান তিনি।

চিঠিতে বিদিশা এরশাদ লিখেছেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না। তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।

তিনি লিখেছেন, একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না। তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।

বিদিশা এরশাদ আরও লিখেছেন, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে। এই আশাই করি। নতুন দায়িত্ব পালনের এই শুরুতে আপনার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাক- এই প্রত্যাশা রইল। শুভকামনা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews