Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

রামু উপজেলা

রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

By ভোরের কণ্ঠ
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 2 Min Read
0

মোঃ নাছির উদ্দিন, রামু(কক্সবাজার)

কক্সবাজার জেলার রামু ও সদর উপজেলায় রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি অবহিতকরণ ও পরবর্তী করণীয় পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে ২০২৫ সালের কার্যক্রম ও অর্জনসমূহ পর্যালোচনা এবং ২০২৬ সালের কর্মপরিকল্পনা ও টেকসইকরণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রামু উপজেলায় সভাটি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এবং সদর উপজেলায় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলার ইউএনও (UNO) জনাব ফজলে রাব্বানী চৌধুরী এবং সদর উপজেলার ইউএনও জনাব তানজিলা তাসনিম।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও যুব উন্নয়ন অফিসার অংশগ্রহণ করেন। এছাড়াও ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও প্রোগ্রাম ম্যানেজার জনাব ইফফাত জেরিন উপস্থিত ছিলেন ।
কক্সবাজার জেলা ফিল্ড ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্যএর স্বাগত বক্তব্য দিয়ে প্রোগ্রাম শুরু করেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

UNO সার জনাব ফজলে রব্বানী চৌধুরী বলেন,
“শিক্ষার মানোন্নয়ন এবং সকল শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি সংস্থার সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুম টু রিড বাংলাদেশের সঙ্গে এই সহযোগিতা আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করবে।”

সভায় জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,
“শিক্ষার মানোন্নয়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুম টু রিড বাংলাদেশের কার্যক্রম শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনছে। আমরা এই সহযোগিতা আরও জোরদার করতে চাই।”

সভায় কর্মসূচি অবহিতকরণ, ২০২৫ সালের অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৬ সালের পরবর্তী করণীয় ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচী টেকসই ও স্থায়িত্ব করণের অংশ হিসেবে নতুন ১০টি মাধ্যমিক বিদ্যালয় এ ২০২৬ সালে কার্যক্রম বাস্তবায়ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।অংশগ্রহণকারীরা কর্মসূচির টেকসইকরণ, সরকারি দপ্তর ও বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জনাব ইফফাত জেরিন, প্রোগ্রাম ম্যানেজার রুম টু রিড এর পক্ষ হতে বিদ্যালয় পর্যায়ে কার্যক্রম বাস্তবানে ও উন্নয়নে সর্বাত্মক কারিগরি সহায়তা প্রদানের কথা বলা হয়।অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে কর্মসূচির মান ও প্রভাব আরও বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন।

রুম টু রিড বাংলাদেশ সম্পর্কে:

রুম টু রিড বাংলাদেশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ২০০৮ সাল থেকে শিশুদের সাক্ষরতা উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে কাজ করে আসছে।###

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

Next

চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *