1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার চকরিয়ায় সাংবাদিকের ওপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ সেহরির আগমুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ পরিবারের সবাইকে আনা হচ্ছে ঢাকায়

আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন হৃদয়(শার্শা)যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা দীর্ঘদিন ধরে ঐতিহাসিক আম ও কুলের রাজ্য হিসেবে পরিচিত। সময়ের পরিক্রমায় এই অঞ্চলটি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আম ও কুলের বাজারে পরিণত হয়েছে। প্রতি বছর মৌসুম এলেই জমে ওঠে এই বাজার, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এখানকার ফল সংগ্রহ করতে। এ বিষয়ে চাষীদের কাছে জানতে চাইলে। খলিলুর রহমান খলিল জানান ।
চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আমের গাছে আগাম মুকুল দেখা দিয়েছে। এতে করে চাষিদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। বাগানজুড়ে মুকুলের সমারোহ দেখে অনেক কৃষকই ভালো ফলনের প্রত্যাশা করছেন। ফলে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
স্থানীয় কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছেন এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তারা জানিয়েছেন, সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময়ের ব্যবধানে কীটনাশক ও প্রয়োজনীয় স্প্রে ব্যবহার করলে ফলন আরও ভালো হবে এবং রোগবালাই কমে আসবে।
এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন স্বনামধন্য কোম্পানির কৃষি উপকরণ ব্যবহার করে ইতোমধ্যে সুফল পেয়েছেন। কৃষকদের দাবি, মানসম্মত ঔষধ ব্যবহারের ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়, যা তাদের আর্থিকভাবে লাভবান করছে।
স্থানীয় ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা বজায় থাকলে এ বছর বাগুড়ী বেলতলা আম বাজারে ভালো ফলনের পাশাপাশি জমজমাট বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এতে করে এই অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট