রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

চকরিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সুগন্ধা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) বাবু রুপায়ন দেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ওসি তদন্ত নূরুল আলম মাসুদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদিন, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল বশর, মজিদিয়া দারুচ্ছুন্নাহ্ পৌর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. নূরুল আবছার ছিদ্দিকী,কক্সবাজার জেলা মহিলাদলের সভাপতি খালেছা বেগম,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন লিটন, আবদুল্লাহ আল মামুন, অভি প্রমুখ।
এতে সাংবাদিক হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আবুল কালাম,মাস্টার ওসমান সরওয়ার।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, জিয়া উদ্দিন ফারুক,বিএম হাবিব উল্লাহ,রফিক আহমদ, মোহাম্মদ উল্লাহ, মনজুর আলম, কে এম নাসির উদ্দিন, মোহাম্মদ নূরুদ্দোজা জনি,অলি উল্লাহ রনি,জামাল হোছাইন,আবদুল মতিন চৌধুরী, ইউছুফ বিন হোছাইন, রাজু দাশ, মাস্টার আরাফাত চৌধুরী,নূরুল আমিন টিপু ,ফরিদা ইয়াছমিন, মো: ওমর আলী, বিজন কুমার,আবদুল্লাহ আল মামুন,মো: আইয়ুব, রেজাউল করিম হৃদয়, সাইরাজ চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান হাফিজ, ইয়ার মোহাম্মদ আনান, ফয়সাল আলম সাগর,শওকতুল ইসলাম ,মো: কানন,রুবেল খান,আরমান প্রমুখ।
এদিকে আজকের ইফতার মাহফিলে শতাধিক সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধি অংশ নেন।
সভার আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews