শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন  

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চকরিয়ায়  বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের পর থেকেই পৌরশহরের বাটাখালী কেন্দ্রীয় জগন্নাথ মন্দির ও তরছঘাট দুর্গামন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শতশত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। উলুধ্বনি, শঙ্খনাদ, কাসরঘণ্টা আর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

শুভ রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সকলের কল্যাণ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সহ- সভাপতি সুদাম কান্তি দাশ, রতন কুমার সুশীল,

উপজেলার সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিজন কুমার বিশ্বাস, পৌরসভা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাজু দাশ, বাটাখালী রথযাত্রা পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ বৈষ্ণব,তরঘাট রথযাত্রা কমিটির সভাপতি মাধব বৈষ্ণবসহ পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সুসজ্জিত রথের রশি টেনে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন আবালবৃদ্ধবনিতা। রথটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের রশি টানলে মনের কলুষতা দূর হয় এবং পুণ্য অর্জিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার চকরিয়া উপজেলার মোট পাঁচটি স্থানে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। স্থানগুলো হলো-চকরিয়া পৌরসভা তরছঘাট, বাটাখালী,ডুলাহাজারা ইউনিয়নের সাফারি পার্ক জলদাসপাড়া,ডুলাহাজারা ইউনিয়নের সুয়াজোনিয়াপাড়া, ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী জলদাসপাড়া, পুলিশ প্রশাসনের প্রতিটি মন্দির ও রথযাত্রা রুট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি ঘটবে আগামী ২৪ জুলাই (শুক্রবার) শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। সে পর্যন্ত ভক্তদের পদচারণায় মন্দির প্রাঙ্গণগুলোতে উৎসবের আমেজ বিরাজ করবে।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews