রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত

সুদৃষ্টি নেই দায়িত্বপ্রাপ্তদের ঈদগাঁও রাবার ড্যামটি চরম অযত্ন অবহেলায়

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

সেচ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রাবার ড্যাম। এছাড়া পর্যটকদের বিনোদনের অনন্য জায়গাও এটি। ১৯৮৬ সালে স্থাপিত এ ঈদগাঁও রাবার ড্যামটি কালেরগর্ভে হারিয়ে যাচ্ছে। অযত্ন ও চরমভাবে অবহেলায় পড়ে রয়েছে। অফিসের সিডি দরজা ভাঙ্গা। অফিস রুমটি রাতে মাদক সেবী ও অপরাধীদের আখড়ায় পরিণত। ব্রীজটি ও ঝুঁকিপূর্ণ। দায়িত্বপ্রাপ্তরা কোন দৃষ্টি দিচ্ছেনা বলে গুরুতর অভিযোগ উঠেছে।

দেখা যায়, দোতলা অফিসটি যেন মাদক সেবী দের জন্য লীজ দেয়া হয়েছে। এলাকাটি সম্পূর্ন অরক্ষিত। কোন সীমানা ঘেরা নেই। ব্রীজের উভয় পাশে কোন গাইড ওয়াল না থাকায় প্রতি নিয়ত দূর্ঘটনা বাড়ছে। ড্যামের রাবার ও স্লূইচ গেইটটি আবর্জনায় পরিপূর্ণ। রাতে দু’কুলে লাইট না থাকায় ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। একসময়ের সৌন্দর্য মন্ডিত ফুল বাগান ও ব্রীজ- দেয়াল ইত্যাদিতে রংকরণের কাজও হচ্ছেনা যুগ যুগ ধরে। রাবার ড্যাম সড়কটির খানা খন্দকে এবডো থেবডো অবস্থায়।

দীর্ঘ ৩৮ বছর পূর্বে স্থাপিত ড্যামটির জীর্ণদশা দেখে এলাকাবাসী চরমভাবে আক্ষেপ ও উদ্বেগ প্রকাশ করছে। ড্যামের পাহারাদারের দায়িত্ব কার তাও কেউ জানেনা। এতে করে চোর ডাকাতরা এটা নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করে অপরাধ করতে দ্বিধাবোধ করেনা।
জানা যায়,রাবার ড্যামে বিশেষত দুজন দায়িত্ব নিয়ে ড্যামটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সত্যতা স্বীকার করে এক জন জানান, তার চিন্তা চেতনায় এসব সংস্কার করার প্ল্যান রয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews