1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন চকরিয়ায় জ্বালানি তেলের দুই দোকানিকে জরিমানা ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সুদৃষ্টি নেই দায়িত্বপ্রাপ্তদের ঈদগাঁও রাবার ড্যামটি চরম অযত্ন অবহেলায় ঈদ পরবর্তী কর্মস্থলমুখী নারী-পুরুষ,ঈদগাঁওতে যাত্রীদের ভোগান্তি চরমে টইটং আলহেরা মডেল একাডেমির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন হাজিয়ান আদর্শ বিদ্যালয়ে নতুন কমিটির সভাপতি এম আবু হুরায়রা, সম্পাদক মো: রিপন হাতি হত্যা করে মাটিচাপা, ওপরে ঘর তুলে আলামত গোপনের চেষ্টা বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী ঈদগাঁওতে ছেলেদের সাথে বাকবিতন্ডা বাবার মৃত্যু

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারের রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে ৪ হাজার ৪৯৩.৭৯ ডলারে অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে।

ফলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্বর্ণের বাজারে সুবাতাস বইছে। বিশ্ববাজারে দাম কমায় দেশটিতে গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহামের (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে। ফলে দীর্ঘ মন্দাভাব কাটিয়ে দুবাইসহ আমিরাতের জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগের স্বর্ণ এবং ২২ ক্যারেট গয়নার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। খবর খালিজ টাইমস।

দেশটির স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছেন।

রোববার (২৯ মার্চ) আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের বিক্রি হয়েছে ৫৪১.২৫ দিরহামে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১.২৫ দিরহাম।

আমিরাতের বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর একটি ‘বাফলে জুয়েলার্স’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, ২৪ ক্যারেট স্বর্ণের বার এবং কয়েনের চাহিদা হঠাৎ করেই বেড়েছে। যারা বিনিয়োগের কথা ভাবছিলেন, তারা বর্তমান দামকে বাজারে ঢোকার সেরা সুযোগ মনে করছেন। তিনি আরও জানান, শুধু অভিজ্ঞ বিনিয়োগকারী নয়, এবার তরুণ ও নতুন ক্রেতারাও বাজারে ভিড় করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট