
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রতিবারের ন্যায় এবারও ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা,১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১২ এপ্রিল (রবিবার) সকালে ঈদগাঁও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এই বিজ্ঞান মেলা জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন- ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়,ঈদগাহ জাহারারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। জাহানারা বিদ্যালয়ের দ্বিতীয় তলায় অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
এই মেলা দেখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সকাল থেকে ভীড় জমিয়েছেন।
শিক্ষা্থীদের মাঝে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি পাবে ও হাতে কলমে শিখতে পারবে।
দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এই বিজ্ঞান মেলায় আসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।