1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী মাতামুহুরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বরাষ্ট্র মন্ত্রী পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। প্রাণীটিকে পরে সাতছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানানো হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম দেওরগাছ গ্রামের শিক্ষক শাহেদ মিয়ার বাড়ি থেকে বানরটি উদ্ধার করেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান।

বন বিভাগ সূত্র জানায়, রবিবার রাতে পাশের বনাঞ্চল থেকে বানরটি শাহেদ মিয়ার সামাজিক বনায়ন এলাকায় ঢুকে পড়ে।

পরে সেটিকে নিরাপদে আটকে রেখে বন বিভাগকে খবর দেওয়া হয়। 

রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, উদ্ধার হওয়া প্রাপ্তবয়স্ক পুরুষ লজ্জাবতী বানরটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং এটি সুস্থ রয়েছে। সোমবার বিকেলেই এটিকে সাতছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

বন্য প্রাণী সংরক্ষণ সোসাইটি (ডব্লিউসিএস)-এর সমন্বয়কারী সামিউল মোহসেনিন বলেন, লজ্জাবতী বানর (Nycticebus bengalensis) লরিসিডি পরিবারের ছোট আকারের নিশাচর প্রাণী।

দিনে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে এবং রাতে খাদ্যের সন্ধানে বের হয়। কচি পাতা, পোকামাকড় ও পাখির ডিম এদের প্রধান খাদ্য। সাধারণত এদের আয়ু ১০ থেকে ১২ বছর। 

তিনি আরো জানান, আবাসস্থল ধ্বংস ও অবৈধ পাচারের কারণে এ প্রজাতির প্রাণীটি বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে।

সংরক্ষিত বনভূমি রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

এদিকে বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনাঞ্চলে মানুষের অবাধ চলাচল লজ্জাবতী বানরের স্বাভাবিক জীবনযাত্রা ও প্রজননে ব্যাঘাত ঘটাচ্ছে। ফলে তারা লোকালয়ে চলে আসছে। পর্যটকদের নির্ধারিত ট্রেইলের মধ্যে চলাচল নিশ্চিত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট