বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কক্সবাজারে বজ্রপাতে প্রাণ গেল লবণ চাষির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের সদরে বজ্রপাতে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় লবণ চাষি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ছমিউদ্দিন বলেন, সকাল থেকে কক্সবাজারের সদরের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজসংলগ্ন এলাকার লবণ মাঠে রমিজ উদ্দিনসহ শ্রমিকরা কাজ করছিলেন। বৃষ্টির মধ্যে তিনি লবণের মাঠ থেকে উঠে মাঝেরঘাট ব্রিজের ওপর যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে বজ্রপাতে রমিজ উদ্দিন নামে কৃষকের নিহতের খবর জানতে পারি। ঘটনাস্থলে পাঠিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে, কক্সবাজারে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং অল্প বৃষ্টিপাত হয়েছে। কক্সবাজারকে ৩ নাম্বার সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews