1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি চকরিয়ায় প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 1 Win Türkiye onlayn kazino oynamaq | Rəsmi sayt ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

মা হচ্ছেন টিকটকার ঐশী

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
মা হতে যাচ্ছেন টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ঐশী। সেখানে তার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।’

গত বছরের অক্টোবরে মডেল ও অভিনেতা রাসেল খানকে বিয়ে করেন টিকটক ও মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া ঐশী।

জানা গেছে, সাত মাস প্রেমের পর তারা বিয়ে করেন। ২০২১ সালে তাদের পরিচয় হলেও মাঝে কয়েক বছর যোগাযোগ ছিল না। পরে গত বছর আবার তারা ঘনিষ্ঠ হন। সেই থেকেই শুরু হয় প্রেম, এরপর ২৭ অক্টোবর বিয়ে করেন এই জুটি।

তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সমালোচনা ও বিদ্রুপ দেখা যায়। কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘শিয়াল মুরগিকে ধরে ফেলল।’

পরে এসব মন্তব্যের জবাবও দেন রাসেল খান। তিনি বলেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, শুধু ফান করছি! কেউ বলেছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ইউজ করব, বিয়ে করব না। তাই তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগিকে ধরে ফেলল!’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট