সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তামিমকে আজীবন সদস্য সম্মাননা দিল এমসিসি সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের সবাই সৌদির নাগরিক লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি Mostbet – Fantaziya Idmanı Nədir və Necə İşləyir? – Mostbet-də Fantaziya Liqaları və Turnirlər – key points, tips, and quick explanations Mostbet – Mostbet – Fantaziya İdmanı Nədir – Texnoloji Baza – Mostbet-də Fantaziya Turnirləri – Addım-addım Qurulum ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Mostbet Platformasının Ətraflı İcmalı – Mostbet-də Qeydiyyat Problemini Necə Həll Etməli

লামার কেয়াজুপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে যানবাহনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নে মঙ্গলবার (১২/০৫/২০২৬) সকাল ১১টার দিকে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। যানবাহনের কাগজপত্র যাচাইয়ের সময় বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় চারটি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়।এসময় কয়েকজন চালক ও লোকজন মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে আটক গাড়ি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ফাঁড়ির আইসি আতিকুর রহমান ও লামা ট্রাফিকের টিআই মোঃ আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে গাড়ির মালিক ও চালকরা নিজেদের ভুল স্বীকার করে সরকারি জরিমানা ‘উপায়’ অ্যাপসের মাধ্যমে পরিশোধ করেন। টিআই মোঃ আশিকুর রহমান জানান, দুটি জীব গাড়ি, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সড়ক নিরাপত্তায় ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews