রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বহিরাগত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তের সন্ধান বা তার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে তথ্যদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।​

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কেউ সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে তাকে দ্রুত ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা এর আগে গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের রাস্তায় এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক যুবক। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকার শুনে কয়েকজন পথচারী শিক্ষার্থী এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রশাসন নিশ্চিত হয় যে অভিযুক্ত ব্যক্তি কোনো শিক্ষার্থী নন, বরং একজন বহিরাগত। এ ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করা হয়।

নৃশংস এই ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিকে গ্রেপ্তারে বিলম্ব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সহায়তার পাশাপাশি অপরাধীকে দ্রুত ধরতে তারা এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews