বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত অ্যাডভোকেট তারিকুল ইসলাম কক্সবাজার জজ আদালতের এপিপি কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সাথে থাকবে —আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসকের চেষ্টায় অল্পের জন্য বেঁচে গেলো সাপে কাটা যুবক চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চকরিয়ায় দোয়া – মোনাজাতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন রামু কাউয়ারখোপবাসীর একদফা দাবি—রামুর সঙ্গেই থাকতে চাই “আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ‘লামায় অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া ফারুক আমজাদ সিন্ডিকেটের দৌরাত্ম্য: আতঙ্কে স্থানীয়রা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, পাচার, সিন্ডিকেট পরিচালনা, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

আমি মো. ফারুক, আজিজনগর ইউনিয়ন যুবদলের সভাপতি। আমার বক্তব্য না নিয়ে কিংবা বিষয়টি যাচাই না করে আমার বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশ করায় আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকার যখন নিয়ম অনুযায়ী বালু নিলামে দেয়, তখন আমরা বৈধ প্রক্রিয়ায় সেই নিলামে অংশগ্রহণ করে বালু ক্রয় করি এবং পরবর্তীতে তা বিক্রি করি।

প্রকাশিত প্রতিবেদনে আমাকে ‘বালুখেকো’, ‘সিন্ডিকেটের মূলহোতা’সহ বিভিন্ন আপত্তিকর শব্দে আখ্যায়িত করা হয়েছে। অথচ এসব অভিযোগের বিষয়ে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। একজন সংবাদকর্মীর দায়িত্ব হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি।

আমি আরও বলতে চাই, সংবাদে আমার বিরুদ্ধে দেশীয় অস্ত্র প্রদর্শন, মানুষকে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ যেসব অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি মনে করি, আমার বক্তব্য না নিয়ে একতরফাভাবে এমন সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তাই প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।

অন্যথায়, আমার সম্মানহানি ও ক্ষতির জন্য প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবাদকারী
মো. ফারুক
সভাপতি, আজিজনগর ইউনিয়ন যুবদল
লামা, বান্দরবান

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews