মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ১১ মে তাদের ঘরে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে সুখবরটি প্রকাশ করেন বুবলী।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেন বুবলী। যেখানে নবজাতকের নাম শার্লিন খান উল্লেখ করা হয়। সেখানে শাকিব খান ও বুবলীকে ‘এলেটেড প্যারেন্টস’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনা তৈরি করেছিল। তবে সে সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে অভিনয় ও গণমাধ্যম থেকেও অনেকটা দূরে ছিলেন তিনি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। পরে ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। অপু বিশ্বাসের ঘরে তার আব্রাহাম খান জয় নামের আরেক ছেলে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews