রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

চট্টগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে মঙ্গলবার (২৮ জুলাই) “জুলাই ২০২৬” মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়ুয়া, এমওসিএস ডা. শিব্বীর আহমেদ প্রিন্স, ডা. ইসমাইল হোসেন, চট্টগ্রাম জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, UNICEF ও WHO-এর প্রতিনিধিবৃন্দ এবং জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে Health System Strengthening (HSS) Scoring-এর অগ্রগতি ও মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের দৈনিক রিপোর্টিং কার্যক্রম আরও গতিশীল ও নির্ভুল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও বেগবান করা, চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা এবং এ বিষয়ে লিফলেট বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় হাসপাতাল প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সভার সভাপতি সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews