রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চকরিয়ায় দোয়া – মোনাজাতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন রামু কাউয়ারখোপবাসীর একদফা দাবি—রামুর সঙ্গেই থাকতে চাই “আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো। সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন

চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রূপালি মৎস্য, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো:শাহীন দেলোয়ার। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ারুল আমিন, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সহকারি কমিশনার(ভূমি) শফিউল আলম, উপজেলা নির্বাচন অফিসার মো: মাহফুজ আলম,পৌর বিএনপির সা: সম্পাদক এম. আবদুর রহিমসহ সরকারি কর্মচারীরা।

আলোচনা সভায় স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী ও জনপ্রতিনিধিরা মৎস্য খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সরকারি সহায়তার বিষয় তুলে ধরেন।

উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, অতীতে মৎস্য কার্ড বিতরণ ও সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। প্রকৃত মৎস্যচাষি ও মৎস্যজীবীরা যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মৎস্যচাষিরা প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ পর্যাপ্তভাবে পাচ্ছেন না। এতে অন্যান্য উপজেলার তুলনায় এখানকার মৎস্যচাষিরা পিছিয়ে রয়েছেন। আধুনিক ও প্রযুক্তিনির্ভর মাছ চাষের ওপর প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম বলেন, মৎস্যচাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দীঘিনালাকে মৎস্য খাতে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews