মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত অ্যাডভোকেট তারিকুল ইসলাম কক্সবাজার জজ আদালতের এপিপি কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সাথে থাকবে —আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসকের চেষ্টায় অল্পের জন্য বেঁচে গেলো সাপে কাটা যুবক চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চকরিয়ায় দোয়া – মোনাজাতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন রামু কাউয়ারখোপবাসীর একদফা দাবি—রামুর সঙ্গেই থাকতে চাই “আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো। সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ লামায় দিল মোহাম্মদের বিরুদ্ধে হয়রানি ও জমি দখলচেষ্টার অভিযোগ

অ্যাডভোকেট তারিকুল ইসলাম কক্সবাজার জজ আদালতের এপিপি

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল কাদের মাস্টারের বড় ছেলে অ্যাডভোকেট তারিকুল ইসলাম কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে মনোনীত হয়েছেন।

তাঁর এই নিয়োগে ঈদগাঁও ও ইসলামপুরের রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা বলছেন, অ্যাডভোকেট তারিকুল ইসলামের এ অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো ইসলামপুর ও ঈদগাঁওবাসীর জন্যও গর্বের বিষয়।

জানা গেছে, ইসলামপুর ইউনিয়ন থেকে আদালত অঙ্গনে এযাবৎকালের প্রথম সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। একই সঙ্গে বর্তমান সরকারের আমলে ঈদগাঁও উপজেলার মধ্যে তিনিই একমাত্র সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসএসসি ’৯৭ ব্যাচের কক্সবাজার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।

পরবর্তীতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঈদগাঁও উপজেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি কক্সবাজার জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় কৃষকদল ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাসাস কক্সবাজার শাখার যুগ্ম আহ্বায়কসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট তারিকুল ইসলামের এ নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুভেচ্ছা ও অভিনন্দন জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, মেধা, সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে অ্যাডভোকেট তারিকুল ইসলাম আইন অঙ্গনে আরও সুনাম অর্জন করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর এই নতুন দায়িত্বে কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সম্মান ও সমৃদ্ধি কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews