শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

যানজট নিরসনে চকরিয়াতে ফুটপাত উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে পৌর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার স্টেশন রোড, ওয়াপদা রোড, কাঁচা বাজার রোড, প্রধান সড়ক এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক।

পথচারী মো: জসিম উদ্দিন ভোরের কণ্ঠকে জানান,হকার উচ্ছেদ অবশ্যই দরকার ।যানজটের একটা ব্যাপার স্যাপার হয়ে যায়।কিন্তু যত্রতত্র অযৌক্তিক সিএনজি অটো রিক্সার কাউন্টার রেখে।জনগণের যে ভোগান্তি সেটা আগে দূর করেন পৌর শহরের হাইওয়ে রোডের দুই পাশে যতগুলো পার্কিং আছে সবগুলা গুড়িয়ে দেন দেখবেন অটোমেটিক যানজট কমে গেছে।

আরেকজন পথচারী মোন্তাসির আরাফাত জানান,এগুলোতো বিকেল হতে হতে আবার বসবে।গত পরশু দিন আমাকে একজন এ বলতেছে এখানে টাকা দিয়ে বসছিযে।আবার মাথা ঠান্ডা করে চলে আসছি তবু।তাই টাকা কাকে দিয়ে বসে তাকে উৎখাত করতে হবে।অন্যথায় এগুলো জাস্ট শো-অফ আমার মতে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, ‘শহরের যানজট কমানো এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews