রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

চকরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চকরিয়া নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনভর চকরিয়ায় নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার(০৮ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মোবারক আলীর সঞ্চালনায় পৌর থানার রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্সের সামনে আলোচনা সভা পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি মাতামুহুরি চার লেনের সেতাুতে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনেই সিপাহী জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রাও এই দিনের ঐতিহাসিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সূচিত হয়েছিল।

এমসয় বক্তব্য রাখেন, ‍উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী,  চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, চকরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লালটু, শ্রমিক নেতা জিল্লুর রহমান, চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম জাহেদ প্রমুখ।

তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা থেকে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শিক্ষা নিতে হবে। ৭ নভেম্বরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর সঙ্গে মুক্তিযুদ্ধ, রাষ্ট্রীয় সংকট, রাজনৈতিক পটপরিবর্তন এবং সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার দীর্ঘ ইতিহাস জড়িত।৫ আগস্ট স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরানোও একটি বিপ্লব। ১৯৭৫ সালে সেনাবাহিনীর নেতৃত্বে বিপ্লব হয়েছিল, আর এবার হয়েছে ছাত্র-জনতার নেতৃত্বে। এসব ইতিহাসও লিখে রাখা প্রয়োজন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় চকরিয়া উপজেলা বিএনপি, মহিলাদল, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews