শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

প্রবাসী রনির লাশ দেশে ফিরলেন ৬ দিন পর

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মোঃ রনি সরদার (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।

গত শনিবার ( ৫ জুলাই) সকাল সাড়ে ৭ টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির কেলাং শহরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন নিহতের পিতা মাহামুদ সরদার। রনি ছিলেন পরিবারের হাল ধরার মতো একজন পরিশ্রম করা যুবক।
তিনি মালয়েশিয়া কুয়ালালামপুর সিটির কেলাং শহরে কানক্টেশনের কাজ করতো। রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । দীর্ঘ ৬ দিন তার মৃতদেহটি নিজ বাড়িতে নিয়ে আসে।
নিহতের পিতা জানান, তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন তার একমাত্র ছেলে রনি। শুরু থেকে রনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত সময়ে কাজের সাইডে কাজ করছিল রনি। এ সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। পরে তার এক সহকর্মী ফোনে মাধ্যমে তাদের পরিবারকে খবরটি জানান। আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ছেলের মরদেহ দেশের মাটিতে পৌঁছে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ও আশিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না প্রমুখ।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews