বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

সচল হলো লামা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।

ডেব কেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় অবশেষে সচল হলো লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স। নতুন চাকা সংযোজনের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি পুনরায় চালু হওয়ায় এখন থেকে লামাবাসী উন্নত রোগী পরিবহন সুবিধা পাবে।বৃহস্পতিবার ১৭ জুলাই, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে ডেব কেয়ার ফাউন্ডেশনের কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাকাগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান।দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি অচল থাকায় লামা উপজেলার রোগীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি হচ্ছিল। ডেব কেয়ার ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ফলে সেই সমস্যার সমাধান হলো। লামাবাসীর পক্ষ থেকে ডেব কেয়ার ফাউন্ডেশনকে তাদের এই উদার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। এই অ্যাম্বুলেন্সটি সচল হওয়ার মধ্য দিয়ে লামাবাসীর জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তি নিশ্চিত হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews