বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

লেখাপড়ার মানোন্নয়নে ঈদগাঁওতে আন নূর একাডেমীর অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের লেখাপড়া মানোন্নয়ন বিষয়ে স্বনাম ধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আন নূর একাডেমির উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় একাডেমি (বিশেষায়িত মাদ্রাসা) এর কার্যালয়ে সমাবেশটি শুরু হয়। একাডেমির পরিচালক,শিক্ষক,অভিভাবকাসহ শিক্ষার্থীরায় উপস্থিত ছিলেন।

একাডেমির পরিচালক এস.ইউ.এম.জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন,
একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো: গিয়াস উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, একাডেমি কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াতে মাধ্যমে সূচনা বক্তব্য শেষে উপস্থিত অভিভাবক গণের প্রত্যাশার আলোকে প্রস্তাব এবং মতামত গ্রহণ করা হয়।

একই সাথে একাডেমির পক্ষে আলোচকবৃন্দ কয়েকটি বিষয়ে অভিভাবকগনের সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট সময় পড়ার টেবিলে রাখা, লেখাপড়া সংক্রান্ত কোনো সমস্যা থাকলে একাডেমি কর্তৃপক্ষকে অবগত করানো, শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে পাঠানো, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী শিক্ষার্থীকে দ্রুততম সময়ে সংগ্রহ করে দেয়া, শিক্ষার্থীর ডায়েরি নিয় মিত চেক করা, অনুপস্থিতিসহ শিক্ষার্থীর নানা সীমাবদ্ধতার সমাধানে কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা,একাডেমির শিক্ষা ও পরিবেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখা।

অনুষ্ঠান শেষে সম্প্রতি শেষ হওয়া ২য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এর ফলাফলে ভালো ফলাফল অর্জন করা ১ম, ২য়, ৩য় স্থানধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। পুরস্কার পেয়ে শিক্ষার্থী রা অত্যন্ত আনন্দিত ও উৎসবমুখর হয়ে উঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews