Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

অর্থনীতি

সোনা ভরিতে এখন ১ লাখ ৭৪ হাজার টাকা

By ভোরের কণ্ঠ
August 30, 2025 2 Min Read
0

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম বাড়ছে ১ হাজার ৬৬৮ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৭৪ হাজার ৩১৯ টাকা। নতুন এই দর সারা দেশে আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৬ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। আর চলতি বছরের ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে উঠেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। দেশের বাজারে সেটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, কাল রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৭৪ হাজার ৩১৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৬ হাজার ৩৯৮ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৬৬৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ১৭৮ টাকা দাম বাড়বে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত : তাহের

Next

লামায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন, অভিযোগের পাহাড়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *