রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ইশতেহার ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আট দফার ইশতেহার ঘোষণা করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে নির্মিত জুলাই স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’-এর সামনে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান।

 

জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ইশতেহার ঘোষণা

তিনি বলেন, আজ আমরা আটটি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, এই আটটি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। আমরা আগামী দিনে সামগ্রিকভাবে সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবো।

এর আগে গত ২৮ আগস্ট শাখা ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। প্যানেলে শীর্ষ পদগুলোয় রয়েছেন শেখ সাদী হাসান (ভিপি), তানজিলা হোসেন বৈশাখী (জিএস), সাজ্জাদুল ইসলাম (এজিএস-পুরুষ), আঞ্জুমান আরা ইকরা (এজিএস-নারী)।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews