Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় বাস থেকে ছুঁড়ে মারে নবজাতককে, হাসপাতালে মৃত্যু

By ভোরের কণ্ঠ
September 17, 2025 1 Min Read
0
 চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে এ লাশটি উদ্ধার করে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
 প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে প্রথমে তারা হতবাক হয়ে যান। পরে কয়েকজন সাহস করে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, স্থানীয়রা প্রথমে মহাসড়কের পাশে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত শিশু-বিশেষজ্ঞ ডা. পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবজাতকটি মঙ্গলবার রাতের কোনো একসময় বা বুধবার ভোরে জন্মগ্রহণ করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নবজাতকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, জন্মের পর অবাঞ্ছিত এই শিশুকে কেউ চলন্ত গাড়ি থেকে মহাসড়কের ওপর ফেলে দিয়ে পালিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে আর বাঁচানো যায়নি।পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকালের দিকে ওই নবজাতকের দাফন সম্পন্ন করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় একটি সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশ এর উদ্যোগে “জেন্ডার ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ” এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Next

ঈদগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আমান উল্লাহর জানাজায় মানুষের ঢল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *