বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছি: শিবির সভাপতি

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আগামী দিনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই হযরত ওমর (রা.) এর উত্তরসূরী বের হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।

সোমবার দুপুরে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু’র উদ্যোগে আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু’র ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে ও জিএস মুহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. হেফজুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মু’তাসিম বিল্লাহ শাহেদী।

শেষে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় উন্মুক্ত সাংস্কৃতিক পর্ব। এতে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী এডভোকেট রুকুনুজ্জামান ও তুরাগ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews